খেলাফত ব্যবস্থাই মুসলিম উম্মাহর সংকটের একমাত্র সমাধান: মুফতি মুহসিনুল হাসান

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

 : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

 

ফিলিস্তিন, ইরানসহ মুসলিম ভূখণ্ডে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৭ জুন) বাদ আসর শহরের টেংকেরপাড় মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফকিরেরপুল এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় মাওলানা তাজুল ইসলাম এর সঞ্চালনায়

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল আজিজ খন্দকার।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহসিনুল হাসান বলেন, “ফিলিস্তিনে ইসরায়েল একের পর এক বর্বর হামলা চালাচ্ছে, অন্যদিকে ইরানের ওপর অন্যায় আগ্রাসন চালিয়েছে আমেরিকা। অথচ বিশ্ব বিবেক আজ নিরব। জাতিসংঘের পক্ষপাতদুষ্ট ভূমিকা প্রমাণ করে দিয়েছে—মুসলিম বিশ্বের সংকটের সমাধান তাদের কাছে নেই। একমাত্র খেলাফত ব্যবস্থাই পারে মুসলিম উম্মাহর নেতৃত্ব দিতে ও এ সংকট থেকে মুক্তি দিতে।”

 

তিনি আরও বলেন, “মুসলিম রাষ্ট্রগুলোকে এক প্ল্যাটফর্মে আনতে খেলাফতের বিকল্প নেই। বিভক্ত মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করাই আজ সময়ের দাবি।”

 

এসময় কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুইনুল ইসলাম খন্দকার, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউসুফ মাহমুদী, সমাজ কল্যাণ সম্পাদক কারী সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস ও মাওলানা সাইফুর রহমান হাবিবি। এছাড়াও বক্তব্য রাখেন খেলাফত ছাত্র মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ শোয়াইব প্রমুখ বক্তব্য রাখেন।

 

এতে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ