গংগাচড়া উপজেলা শিবিরের সংবর্ধনা প্রদান শিক্ষার্থীদের মাঝে

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গংগাচড়া উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে আজ(শনিবার) উপজেলার সকল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর জেলা শাখার সভাপতি ফিরোজ মাহমুদ এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী সময়েও ভালো ফলাফলের জন্য কিভাবে পড়াশুনা করতে হবে সে বিষয়ে এবং ছাত্রশিবির সম্পর্কে শিক্ষার্থীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

‎এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর জেলার সেক্রেটারী হামিদুর রহমান,হাবিপ্রবি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি রেজওয়ানুল ইসলাম,গংগাচড়া উপজেলা আমীর মাওলানা নায়েবুজ্বামান,গংগাচড়া উপজেলা নায়েবে আমীর
‎অধ্যাপক তাজউদ্দীন আহমেদ,গংগাচড়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম সহ ছাত্রশিবিরের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

‎অনুষ্ঠানে ইসলামি সঙ্গীত পরিবেশন করেন কম্পন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর শিল্পীবৃন্দ।

‎এ সময় শিক্ষার্থীদের ক্রেষ্ট,বইসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়। সবশেষে গংগাচড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ