গরমে মেথির পানি পান করলে যে উপকার মিলবে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে ওজন কমানো পর্যন্ত মেথির পানি শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু প্রশ্ন হলো গরমে মেথির পানি পান করা কি ঠিক?

 

মেথি উষ্ণ প্রকৃতির। তাই ধারণা করা হয়, গ্রীষ্মকালে এটি পান করলে আবার শরীরের ক্ষতি হতে পারে। তবে মেথি গরম প্রকৃতির হলেও সারারাত জলে ভিজিয়ে রাখলে তা শরীরের তাপ বাড়ায় না বরং শরীর ঠান্ডা রাখতে কাজ করে। অনেকে অঙ্কুরিত মেথি খান।

 

 

মেথি ভেজানো পানিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও আয়রন থাকে। তাই এটি পান করলে কোনো ক্ষতি হয় না বরং শরীরের তাপ কমে।

শরীরকে হাইড্রেটেড রাখতে মেথি খুবই কার্যকরী। সকালে খালি পেটে মেথির পানি পান করলে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, ফোলাভাব, গ্যাস ও পেট জ্বালাপোড়ার সমস্যা কমে যায়।

 

এক গ্লাস পানিতে এক চামচ মেথি মেশান। সারারাত ভিজিয়ে রাখুন। সকালে পানি ছেঁকে অন্য পাত্রে তুলে নিন। আপনি সরাসরি মেথি খেতে পারেন বা সকালে খালি পেটে মেথি ভেজানো পানি পান করতে পারেন।

 

সকালে একটি প্যান নিন ও তাতে মেথির বীজ মেশান। তারপর ২-৩ মিনিট সেদ্ধ করুন। তারপর চায়ের মতো পান করুন।

 

 

সূত্র: এবিপি লাইভ

ইমি/পথিক ‍নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ