গাইবান্ধায় কাবিলের বাজার আঞ্চলিক কমিটির কার্যালয় শুভ উদ্বোধন ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কাবিলের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাইবান্ধা জেলা রিক্সা, ভ্যান ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ-৮০৪), কাবিলের বাজার আঞ্চলিক কমিটির আয়োজনে আঞ্চলিক কমিটির কার্যালয় শুভ উদ্বোধন ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গাইবান্ধা জেলা রিক্সা, ভ্যান ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনিসুজ্জামান খান বাবু।

সুধি সমাবেশে আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সুমন, সাধারণ সম্পাদক, গাইবান্ধা জেলা রিক্সা, ভ্যান ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন; আব্দুস সামাদ সরকার, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালিবাড়ী ইউনিয়ন শাখা; মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক, বিএনপি মালিবাড়ী ইউনিয়ন শাখা; আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক, বিএনপি মালিবাড়ী ইউনিয়ন শাখা।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএম সাবুদ মিয়া, সাবেক সভাপতি, বিএনপি মালিবাড়ী ইউনিয়ন শাখা এবং হাসানুজ্জামান মাসুম, সাবেক সভাপতি, বিএনপি মালিবাড়ী ইউনিয়ন শাখা।

সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম শফি, সভাপতি, ভ্যান ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, কাবিলের বাজার আঞ্চলিক কমিটি, গাইবান্ধা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা রিক্সা, ভ্যান ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

সমাবেশে বক্তারা এলাকার উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ