গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন
গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৯ নং হরিরামপুর ইউনিয়নের হরিপুর (মধ্যপাড়া) গ্রামে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে কফিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হরিরামপুর ইউনিয়নের মৃত ফজর উদ্দিন শেখের ছেলে কফিল উদ্দিনের সাথে তার আপন ভাতিজা জলিলের বাড়ির পাশের মাত্র ৪৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই তুচ্ছ একখণ্ড জমিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো। আজ সকালে পুনরায় এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জলিল ক্ষিপ্ত হয়ে তার চাচা কফিল উদ্দিনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এসময় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ