গাইবান্ধায় ডাকাতির চেষ্টাকালে ৩ জন আটক, গণপিটুনির পর পুলিশে হস্তান্তর

গাইবান্ধায় ডাকাতির চেষ্টাকালে ৩ জন আটক
গাইবান্ধায় ডাকাতির চেষ্টাকালে ৩ জন আটক
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।গেল রোববার দিবাগত রাত দেড়টার দিকে তুলসীঘাট পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন কাশদহ এলাকার একটি ইটভাটার পাশের পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। ​আটককৃত আসামীরা হলেন মোঃ নাজমুল হক,মোঃ বাপ্পি ব্যাপারী,মোঃ এরশাদ মিয়া।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মুরারীপুর এলাকার কয়েকজন ব্যক্তি পিকনিক শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে কাশদহ ১ম ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে তারা দেখতে পান ৬-৭ জন লোক মুখে মাস্ক ও মাফলার পেঁচিয়ে সন্দেহজনকভাবে বসে আছে। তাদের গতিবিধি দেখে ডাকাত সন্দেহ হলে আরোহীরা দ্রুত সামনে গিয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। ​মুহূর্তের মধ্যেই আশপাশের গ্রামের শতাধিক মানুষ লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে ডাকাতদের ঘেরাও করে।

এসময় পালানোর চেষ্টাকালে তিনজনকে মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ আটক করে উত্তেজিত জনতা। জনরোষের মুখে বিক্ষুব্ধ জনতা তাদের উত্তম-মধ্যম প্রদান করে এবং পার্শ্ববর্তী এক কাঠ ব্যবসায়ীর দোকানে আটকে রাখে। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের হাত থেকে আসামীদের উদ্ধার করে হেফাজতে নেয়।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানায়, এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ