গাইবান্ধায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গাইবান্ধা প্রতিনিধি.

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা নদী রক্ষার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মশাল প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মওলানা ভাসানী সেতু এলাকায় তিস্তা নদীর পাড়ে এ কর্মসূচি পালন করা হয়।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, সাবেক মন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করে সুন্দরগঞ্জ উপজেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন।মওলানা ভাসানী সেতুর দক্ষিণপ্রান্তের কর্মসূচিতে নেতৃত্ব দেন- উপজেলা বিএনপির সদস্য সচিব ও আন্দোলনের অন্যতম নেতা মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ।

এতে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশেক আলী বিএসসি, শাহাদাৎ হোসেন সেলিম, আব্দুল লতিফ বাবলু, এফআই জাহাঙ্গীর মণ্ডল, আজিজার রহমান, মুছা কালিমুল্লাহ, তছলিম উদ্দিন বাবলু, আসাদুজ্জামান খন্দকার মাসুদ, মতিয়ার পারভেজ, আবু তাহের আলমসহ অনেকে।এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ বলেন, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যারের নির্দেশে আমরা দীর্ঘদিন ধরে তিস্তা পাড়ের মানুষের দুঃখ-দুর্দশা মোচনের জন্য আন্দোলন চালাচ্ছি। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি। নদীভাঙন, বন্যা ও পানির বৈষম্যে আমাদের জীবন-জীবিকা বিপর্যস্ত হয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই প্রকল্পটির কাজ শুরু করতে হবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗