গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা’র সাথে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা'র সাথে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত
গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা'র সাথে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার সার্বিক পরিস্থিতি, জনকল্যাণমূলক কার্যক্রম এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বুধবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়। এতে জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জেলার সুশাসন নিশ্চিত করা, প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, জেলা প্রশাসনের সকল কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনা একান্ত কাম্য। আপনারা সমাজের দর্পণ, আপনাদের লেখনীর মাধ্যমে গাইবান্ধার উন্নয়ন চিত্র ফুটে উঠবে। আমরা সবাই মিলেমিশে এ জেলার সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। মতবিনিময় কালে জেলা প্রশাসক বিশেষ করে গাইবান্ধার বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙ্গন প্রতিরোধ, কৃষি উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ নজর দেওয়া হবে, যাতে পিছিয়ে পড়া মানুষগুলোও সহজে উন্নত সেবা পেতে পারে। সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ নতুন জেলা প্রশাসককে আন্তরিক অভিনন্দন জানান এবং জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

তারা বলেন, জেলা প্রশাসনের সকল ইতিবাচক উদ্যোগে সাংবাদিক সমাজ সবসময় পাশে থাকবে এবং উন্নয়নমূলক কাজে সহায়ক ভূমিকা পালন করবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), স্থানীয় সরকারের উপ-পরিচালকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল স্তরের সাংবাদিকগণ। নবাগত জেলা প্রশাসকের এই মতবিনিময় সভাটি গাইবান্ধায় এক নতুন প্রশাসনিক পরিবেশের সূচনা করবে এবং জেলায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ