গাইবান্ধায় বিশ্ব নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত

গাইবান্ধায় বিশ্ব নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত
গাইবান্ধায় বিশ্ব নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গাইবান্ধা প্রতিনিধি : নারীর ক্ষমতায়নে বিনিয়োগ এবং সমতার পথে অগ্রযাত্রা”প্রতিবাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন কমসূচি পালিত হয়েছে।রোববার বেলা সাড়ে ১১ টারদিকে ডিবি সড়কের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই কমসুচি পালিত হয়। বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের র্স্মাট প্রকল্পের গাইবান্ধা পরিবেশ ক্লাব এই আয়োজন করেন।মানববন্ধন শেষে ডিবি সড়কে র‌্যালী বের করে তারা।র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গানাসাস মাকেটের গিয়ে শেষ হয়।

মানববন্ধনে পরিবেশ ক্লাবের সদস্যরা ও সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাজে নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে কর্মসূচিতে বক্তাব্য দেন, পরিবেশ ক্লাবের সভাপতি গোলাম রাব্বানী মুসা, সাধারণ সম্পাদক র্অচ প্রসাদ, সাংগঠনিক সম্পাদক অন্জলি রানী দেবী, দূবার বিকাশিত নারী নেটওয়াক জেলা প্রতিনিধি মাজেদা আকতার কল্পনা, কান্ডারি মহিলা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা আকতার সোমা, পিএফজির মিতা হাসান, সাংবাদিক রফিকুল ইসলাম (রফিক খন্দকার), পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান র‌্যাফেল, সামজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্হীর করিব তনু, এনজিও হাব সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন সুইট, সোমা ইসলাম প্রমূখ।

বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস তুলে ধরে বলেন, ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সুতা কারখানার নারী শ্রমিকরা মজুরি বৈষম্য, অতিরিক্ত কর্মঘণ্টা এবং অমানবিক কর্মপরিবেশের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। সেই আন্দোলনকে দমন করতে সরকার লেঠেল বাহিনী প্রয়োগ করেছিল।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ