গাইবান্ধায় সংবদ্ধ অটো ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ

গাইবান্ধায় সংবদ্ধ অটো ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ
গাইবান্ধায় সংবদ্ধ অটো ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় সংবদ্ধ অটো ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার ২৮ অক্টোবর সকালে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চান্দের ভিটায় এলাকা থেকে অটো ছিনতাইয়ের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বারুইপাড়া গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে সৈকত ও তার স্ত্রী মনিরা আক্তার, ননদ কনা আক্তার ও তার স্বামী রংপুর জেলার কাউনিয়া উপজেলার হলদিবাড়ি গ্রামের নুর আলম মিয়ার ছেলে চাদ মিয়া।

পুলিশ জানায়, সকালে জেলা শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে চান্দের ভিটা যাওয়ার জন্য একটি অটো রির্জাভ ভাড়া করে দুই নারীসহ গ্রেপ্তার ওই ৪ অটো যাত্রী। চান্দের ভিটা এলাকার পাশাপাশি পৌঁছালে আকস্মিকভাবে অটো থামিয়ে অটো চালক আমিনুল ইসলাম কে বেদম মারপিট করে রাস্তার পাশে তাকে ফেলে রেখে অটো নিয়ে পালানোর সময় অটো চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।

এ সময় অটো সহ ওই ৪ ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অটো চালককে উদ্ধার করে ও ওই ৪ ছিনতাইকারীকে আটক করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার জানান, আটক ৪ জনের বিরুদ্ধে ছিনতাই ও দস্যুতার মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। তারা দীর্ঘদিন থেকে সংবদ্ধভাবে ছিনতাই করে আসছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ