গাইবান্ধায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধা প্রেসক্লাবের তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধার দুর্নীতিবাজ দুই কর্মকর্তা বেলাল আহমেদ ও শিশির চন্দ্র দেবনাথকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের ডিবি রোডে গানাস মার্কেট সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ব্যাপক অনিয়ম-দুর্নীতি চলমান থাকলেও দুর্নীতিবাজ কর্মকর্তারা প্রশাসনিক প্রভাব খাটিয়ে নির্দোষ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহার ও সংশ্লিষ্ট দুই কর্মকর্তার দ্রুত গ্রেপ্তার দাবি জানান।

মানববন্ধনে বক্তৃতা করেন গাইবান্ধা প্রেসক্লাবের বক্তারা আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে কলম ধরার কারণে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় দেশের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ