গাইবান্ধায় সাবেক প্রধানমন্ত্রী খালেদার সুস্থতার জন্য বিশেষ দোয়া

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দল এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। শনিবার দুপুরে শহরের গানাসাস প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মাহফিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন এবং বেগম জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন,এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুল হক মামুন-এর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।বক্তৃতায় তারা বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তারা আরও উল্লেখ করেন, এই দোয়া মাহফিলের মাধ্যমে শুধু গাইবান্ধার নয়, সারা দেশের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের আবেগ ও ভালোবাসার প্রতিফলন ঘটেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ