গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে আব্দুস সালাম মিয়ার গোয়াল ঘর থেকে গরু চুরি করে পালানোর সময় চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছে। রবিবার (২রা নভেম্বর) ভোর রাত্রী আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মাঝার এলাকার একটি বাড়ীর গোয়াল থেকে সংঘব্ধ একটি চোরের দল চুরি করা গরু নিয়ে পিকআপ যোগে পালানোর সময় গ্রামের লোকজন তাদের পিছনে ধাওয়া করে। এসময় নাসিরাবাদ নামক জায়গায় স্থানীয়দের বাধার মুখে পড়ে পিকআপটি।

এক পর্যায়ে পিকআপ টি গরু সহ পালিয়ে গেলেও ৩ গরু চোর পুকুরে ঝাপঁ দেয়। পুকুর থেকে তুলে বিক্ষুব্ধ জনতা তাদের বেধরক গণ পিটুনি দিলে ঘটনাস্থলেই ২জন নিহত হয়। এছাড়াও আহত একজনকে হাপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত ব্যক্তিরা বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে ধারণা করলেও তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সহকারী পুলিশ সুপার এবিএম রশীদুল বারী( সি- সার্কেল) বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে মাঝার এলাকার আব্দুস সালাম নামে এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে পালানোর সময় উপজেলার নাসিরাবাদে আটকা পরে। এসময় স্থানীয়রর তাদের ধরে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই দুইজন ও হাসাপাতালে ১ জন মারা যায়। তাদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ