গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে নির্যাতিত, জনসম্পৃক্ত ও ত্যাগী নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের চারমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কের উপর ঘন্টাব্যাপী অবস্থান নেয়।

এসময় ঢাকা-রংপুর মহাসড়কে শত শত যানবাহন আটকে যানজট সৃষ্টি হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এসে পরিস্থিতি শান্ত করে। পরে তারা ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে ফিরে যায়।

বিক্ষোভ মিছিলের তারা স্লোগানে দেয় – ১/১১ সংস্কারপন্থী মানি না, মানবো না। গোবিন্দগঞ্জ আসনে সংস্কারপন্থীর ঠাই নাই। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে প্রার্থী পরিবর্তন চাই। ১/১১ সংস্কারবাদ নিপাত যাক। প্রার্থী পরিবর্তন চাই, দিতে হবে। ত্যাগীদের মধ্যে মনোনয়ন দিতে হবে।

গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক এজিএস রেজাউল করিম মন্ডলের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনা করে বিগত ১৬ বছর ধরে কারা নির্যাতিত, জনসম্পৃক্ত, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ