গাইবান্ধার ফুলছড়িতে চুলার আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন গবাদিপশুর মৃত্যু

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনের পাড়ায় রান্নার চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে মজনু মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রান্নার চুলার আগুন অসাবধানতাবশত ছড়িয়ে পড়ে ঘরে থাকা খড়–কুটা ও অন্যান্য দাহ্য পদার্থে লেগে মুহূর্তেই বড় অগ্নিকাণ্ডে রূপ নেয়।

অগ্নিকাণ্ডে তিনটি গবাদিপশু, পোশাক, আসবাবপত্র, খাদ্যসামগ্রীসহ প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে পরিবারটি গুরুতর আর্থিক সংকটে পড়েছে।

সব হারানো গৃহকর্তা মোঃ মজনু মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন— “আমার সবকিছু পুড়ে গেছে। ঘরে থাকার কিছুই রইল না। তিনটা গরু ছিল—সব পুড়ে মরে গেছে। এখন স্ত্রী-সন্তান নিয়ে কোথায় যাবো, কীভাবে চলবো বুঝতে পারছি না।”

তিনি আরও জানান, আগুন লাগার সময় পরিবারের সদস্যরা ঘরের বাইরে ছিলেন। আগুনের তীব্রতার কারণে কেউই গবাদিপশুগুলোকে উদ্ধার করতে পারেননি।

এলাকাবাসী সমাজের স্বচ্ছল ব্যক্তি, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর প্রতি মজনু মিয়া পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ