গাইবান্ধার সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এর আগমনকে ঘিরে বিশাল জনসভা

গাইবান্ধার সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এর আগমনকে ঘিরে বিশাল জনসভা
গাইবান্ধার সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এর আগমনকে ঘিরে বিশাল জনসভা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গাইবান্ধা প্রতিনিধি : রবিবার বিকেলে সাদুল্লাপুর হাইস্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে হাজারো মানুষের উপস্থিতিতে পুরো মাঠ জনস্রোতে পরিণত হয়।

সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সুরুজাম্মান সরকার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা সভাপতি এস এস মামুন।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সৎ নেতৃত্ব গড়ে তোলা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, তরুণ প্রজন্মই পারে বর্তমান রাজনৈতিক সংকটের অচলাবস্থা ভাঙতে এবং পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করতে।

মূল বক্তব্যে ভিপি নুরুল হক নুর বলেন,দেশে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই দেশকে রক্ষার একমাত্র পথ গণতন্ত্র পুনরুদ্ধার। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আছি, থাকবো এবং ইনশাআল্লাহ বিজয়ী হবো।

জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগানে

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ