গাইবান্ধার সাদুল্লাপুরে নালার পানিতে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

গাইবান্ধার সাদুল্লাপুরে নালার পানিতে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
গাইবান্ধার সাদুল্লাপুরে নালার পানিতে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নালার পানি থেকে মিলন আকন্দ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার একটি নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিলন আকন্দ ওই ইউনিয়নের তরফ জাহান গ্রামের দুলাল আকন্দের ছেলে।

‎পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মিলন আকন্দ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।সারা রাত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে সোমবার সকালে স্থানীয়রা বাড়ির অদূরে নালার পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

‎খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নওশা মিয়া বলেন, নয়াপাড়া এলাকায় নালার পানিতে মিলনের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

‎সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নয়াপাড়া এলাকার নালা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ