গোদাগাড়ীতে মোবাইল কোর্টের জরিমানা

গোদাগাড়ীতে মোবাইল কোর্টের জরিমানা
গোদাগাড়ীতে মোবাইল কোর্টের জরিমানা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

রাজশাহী জেলা প্রতিনিধি : মোবাইল কোর্ট গোদাগাড়ীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করে , রাজশাহীর গোদাগাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (২১ জুন) পরিচালিত এ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ দিন উপজেলার মাটিকাটা ইউনিয়নের গোপালপুর এবং দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ীহাট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ও পচা-বাসি খাবার বিক্রি এবং মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে গোপালপুরের খাইরুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক খাইরুল ইসলামকে এবং একই এলাকার মো. টনিকে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, কোনো অনিয়ম সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনভাবেই নোংরা ,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা যাবে না ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ