গোপালগঞ্জে কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে এক কর্মীর মৃত্যু

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

লুৎফর সিকদার,গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ মারুফ মোল্লা (২০) নামে নেট কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার ১০ মে, দুপুরে কাশিয়ানী উপজেলা সদরের পোনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।সে উপজেলার কাশিয়ানী ইউনিয়নের খায়েরহাট গ্রামের জলকর পাড়ার মোঃ সোহেল মোল্লার ছেলে।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, মারুফ মোল্লা পোনা বাজার এলাকায় মই দিয়ে খুঁটির উপরে উঠে ইন্টারনেট সংযোগের কাজ করছিল।নেট লাইনটি বিদ্যুতের খুঁটির সাথে বাঁধা ছিল।এ সময় খুঁটিটি বিদ্যুতায়িত থাকায় সে বিদ্যুস্পৃষ্টে পিলার থেকে ছিটকে নিচে পড়ে মারাত্মক আহত হয়।পরে স্থানীয়রা তাকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কাশিয়ানী থানার ওসি মো খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ