গোপালগঞ্জে কাশিয়ানী থানার ওসি ক্লোজড!

গোপালগঞ্জে কাশিয়ানী থানার ওসি ক্লোজড!
গোপালগঞ্জে কাশিয়ানী থানার ওসি ক্লোজড!
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

 

গোপালগঞ্জ প্রতিনিধি: ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খানকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) দুপুরে তাকে ক্লোজড করা হয়। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য জানান।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরিহ মানুষকে মামলার আসামি করার ভয় দেখিয়ে অর্থ ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খানের বিরুদ্ধে। এমনকি এক ইউপি সদস্যের কাছ থেকে এসি ঘুষ নেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।

তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নিদের্শ দেন পুলিশ সুপার। কিন্তু ৪৮ ঘণ্টা পার না হতেই তদন্তের স্বার্থে অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খানকে কাশিয়ানী থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করেন পুলিশ সুপার।

এ বিষয়ে কাশিয়ানী থানার ওসি মো: শফিউদ্দিন খান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করা হয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তাই তদন্তের স্বার্থে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খানকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ