— বিজ্ঞাপন —

গোপালগঞ্জে কোটালীপাড়া কবি সুকান্তের মৃত্যুবার্ষিকী

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ প্রতিনিধি:,গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আজ মঙ্গলবার (১৩ মে) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কবি সুকান্ত মেলা। কোটালীপাড়া উপজেলা প্রশাসন কবির মৃত্যু বার্ষিকী উপলক্ষে অন্যান্য বছরের মতো এবছরও এ মেলার আয়োজন করে।

কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে সুকান্তের পৈত্রিক ভিটায় এ মেলা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকেলে মেলাটি উদ্বোধন করেন।এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

— বিজ্ঞাপন —

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। এছাড়াও ছিল বাংলাদেশের বিভিন্ন নামী-দামী শিল্পীর অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বসে গ্রামীন মেলাও।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗