গোপালগঞ্জে জমির সংক্রান্ত বিরোধে শিশুকে বেদম মারধরের অভিযোগ

গোপালগঞ্জে জমির সংক্রান্ত বিরোধে শিশুকে বেদম মারধরের অভিযোগ
গোপালগঞ্জে জমির সংক্রান্ত বিরোধে শিশুকে বেদম মারধরের অভিযোগ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আবু তালিফ মোল্যা(৮)নামে এক শিশুকে বেদম মারধরের অভিযোগ উঠেছে। ওই শিশুকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার (৬জুলাই) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘ্যানাশুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই শিশুর বাবা সোহাগ মোল্লা জানান, গত সোমবার(৩০ জুন) বাগেরহাটের কচুয়া থানার গজালিয়া গ্রামের নিজ বাড়ী থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ী জালালাবাদ ইউনিয়নের ঘ্যানাসুর গ্রামে আসেন তিনি। গত দুই দিন আগে একই গ্রামের বশির মোল্যার ছোট ছেলের সাথে তালিফের মারামারি হয়।

আজ রবিবার সকালে নানা হাবিবার খলিফার দোকানে যায় শিশু তালিফ। পরে স্থানীয়রা তাফিলকে মারাত্মক আহতাবস্থায় মধুমতি নদীর পাড়ে পড়ে থাকতে দেখে পরিবারে খবর দেয়। পরিবারের সদস্যরা ওই শিশুকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনালের হাসপাতালে ভর্তি করে। শিশুটির পিতার ধারনা, তার শ্বশুর হাবিবার খলিফার সাথে একই গ্রামের বশির মোল্যার সাথে জমিজমা নিয়ে রিবোধের জের ধরে বশির মোল্যার ছেলে হাকিম মোল্যা (১৭)তার ছেলেকে মারধর করে মৃত ভেবে মধুমতি নদীর পাড়ে ফেলে আসতে পারে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল রাজীব বলেন, সকালে তালিফ নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন করেছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোঃ সাজেদুর রহমান বলেন, এখনও এ সংক্রান্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ