গোপালগঞ্জে বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

 গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো জানা যায়নি। বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পোস্ট অফিস রোডে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, হঠাৎ করে জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মো. শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করে কয়েকজন দুর্বৃত্ত। ককটেলের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দুর্বৃৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗