গোপালগঞ্জে শুরু টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে শুরু টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী। জেলা সিভিল সার্জন অফিস এই টিকাদান কর্মসূচীর আয়োজন করে। আজ রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত এ ক্যাম্পেইন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোঃ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পরে, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের টাইফয়েড টিকা প্রদান করা হয়।

১২ অক্টোবর থেকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ ক্যাম্পেইনে জেলায় মোট ৩ লাখ ৭৩ হাজার ৪৩ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ