গোপালগঞ্জে সাবেক বিজিবি সদস্যের মৃত্যু লাশ উদ্ধার

লেখক: লুৎফর সিকদার
প্রকাশ: ১১ মাস আগে
গোপালগঞ্জে সাবেক বিজিবি সদস্যের মৃত্যু লাশ উদ্ধার

 গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে জুয়ার আসর থেকে পুলিশের ধাওয়ায় পালানোর সময় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জুয়ারী সাবেক বিজিবি সদস্য হাফিজুর রহমান ওরফে রিপন মোল্লার(৪৮) মৃত্যু হয়েছে। আজ বুধবার ১৪ মে সকালে সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর গ্রাম থেকে রিপন মোল্লার লাশটি উদ্ধার করা হয়‌। মৃত রিপন মোল্লা কলপুর গ্রামের মৃত আকরামুজ্জামান মোল্লা ওরফে আকু মোল্লার ছেলে‌।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কলপুর গ্রামের দক্ষিণপাড়ায় খালপাড়ে জুয়া খেলার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন মোল্লা সহ ১০/১২ জনে দৌড়ে পালায়। এ সময় রিপন মোল্লা খাল ঝাঁপিয়ে কলপুর গ্রামের দক্ষিণপাড়ার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিজানুর রহমান মোল্লার পুকুরপাড়ে যান। এ সময় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

গোপালগঞ্জে সাবেক বিজিবি সদস্যের মৃত্যু লাশ উদ্ধার

নিহতের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, রাতে বিভিন্ন স্থানে খোঁজখবর নেই। কিন্তু তার কোন সন্ধান পাইনি। আজ সকালে মিজান মোল্লার পুকুর পাড়ে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি আরো জানান, তার স্বামী রিপন মোল্লা হার্ট, ডায়াবেটিস, কোমরে ব্যথা সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার কোন শত্রু ছিল না।