গোপালগঞ্জ পৌর ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

গোপালগঞ্জ পৌর ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
গোপালগঞ্জ পৌর ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ রোববার গোপালগঞ্জ পৌর ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল আটটায়। ঈদের জামাতে অংশ নিয়ে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, দুরদুরান্ত থেকে যারা গোপালগঞ্জ প্রধান ঈদগাহে অনুষ্ঠিত জামাতে অংশ নিয়েছেন তাদের চলাচলের সুবিধার কথা চিন্তা করে গোপালগঞ্জের লাইফ লাইন বলে খ্যাত টেকেরহাট- ঘোনাপাড়া সড়ক উন্নয়ন কাজ দ্রুত গতিতে পরিচালনা করা হচ্ছে। আশা করছি সড়ক নির্মান কাজ যথা সময়ে শেষ হবে।
নামাজ পূর্ব বক্তব্যে ঈদ উল ফিতরের দিনেও ফিলিস্তিনের সাধারন মানুষকে অকাতরে হত্যা বন্ধের আহ্বান জানিয়ে জীবিত ও আহতদের ভোগান্তি নিরসনে বিশ্বশক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান গোপালগঞ্জ কোর্ট মসজিদের পেশ ইমাম ও ঈদের জামাতের ইমাম মাওলানা হাফিজুর রহমান।
ঈদের জামাতে অন্যান্যের মধ্যে অংশ নেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সি, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ মাহমুদ কবির আলী প্রমুখ।
পরে ঈদের দুই রাকাত নফল নামাজ শেষে ফিলিস্তিনি জনগনের মুক্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনাসহ বিশ্ব শান্তির জন্য দোয়া পরিচালনা করেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের পেশ ইমাম ও ঈদের জামাতের ইমাম মাওলানা হাফিজুর রহমান

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ