মাধবপুরে সুমাইয়া হত্যার প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনধবপুর ( হবিগন্জ) থেকে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

হবিগঞ্জ প্রতিনিধি, হবিগঞ্জের মাধবপুরে এক্তিয়ারপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তারের প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার এক্তিয়ারপুর বাজারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী ও সুমাইয়া আক্তারের সহপাঠিরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সোমবার (১৬ জুন) সন্ধ্যায় সুমাইয়ার আপন চাচা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে তাকে তার চাচা কুপিয়েছে বলে জানায়। কিন্তু পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আশিক মিয়াসহ অনেকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের তদন্তপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রসঙ্গত, ১৬ জুন সোমবার রাতে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের বেনু মিয়ার মেয়ে এবং স্থানীয় এক্তিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সুুমাইয়া আক্তারকে কুপিয়ে ফেলে রেখে যায় তার চাচা। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় তার পিতা বাদি হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ