— বিজ্ঞাপন —

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার “ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস”

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার "ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস"
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার "ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস"
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

লুৎফর সিকদার (গোপালগঞ্জ প্রতিনিধি): সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’ এই শ্লোগানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোবিপ্রবি ফার্মেসি এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমিক ভবনের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম উপস্থিত ছিলেন।

— বিজ্ঞাপন —

পরে একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। ফার্মেসি বিভাগের সভাপতি ড. মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ফার্মেসী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি’র সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো গোলাম মোর্শেদ মোল্লা, এসেনশিয়াল ড্রাগস গোপালগঞ্জ প্লান্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওহিদুল আলম ও খোকন কুমার দত্ত।

সেমিনারে ফার্মাসিস্টদের ভূমিকা, স্বাস্থ্য সেবায় তাদের অবদান এবং ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থায় ফার্মেসি পেশার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এতে ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯১২ সালের ২৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশন (ঋওচ) প্রতিষ্ঠিত হয়। সেদিনই প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়।

পরবর্তীতে ২০০৯ সালে তুরস্কের ইস্তাম্বুলে ফেডারেশনের কাউন্সিল মিটিংয়ে তুর্কিশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন বিশ্বব্যাপী এ দিনটি পালনের প্রস্তাব করে। সর্বসম্মতভাবে অনুমোদনের পর ২০১০ সাল থেকে বিশ্বজুড়ে এ দিনটি উদযাপিত হয়ে আসছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗