গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত তৌফিকুল ভাইস চেয়ারম্যান ও সাইফুল সেক্রেটারি নির্বাচিত

লেখক: লুৎফর সিকদার
প্রকাশ: ২২ ঘন্টা আগে
গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নির্ধারিত পদের বিপরীতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় প্রবিধান অনুযায়ী নতুন এই কমিটির চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।

এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঘোষিত তালিকা অনুযায়ী নির্বাচিতরা হলেন: ভাইস চেয়ারম্যান: জনাব মোঃ তৌফিকুল ইসলাম সেক্রেটারী: জনাব সাইফুল ইসলাম সদস্য: জনাব মোহাম্মদ শাহজাহান কবীর সদস্য: জনাব এস, এম নিয়ামতে খোদা ইকবাল হোসেন সদস্য: জনাব আহসান উদ্দিন আহমেদ সদস্য: জনাব দুলাল খান সদস্য: জনাব জিয়াউর রহমান
প্রধান নির্বাচন কমিশনার রিয়াজ মোহাম্মদ কটন স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানানো হয়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদে ১ জন, সেক্রেটারি পদে ১ জন এবং সদস্য পদে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। প্রতিটি পদেই একক প্রার্থী থাকায় উপস্থিত সদস্য ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ বছরের (২০২৬–২০২৮) জন্য তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন ও অন্যান্য গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।