গোপালপুরে ভোররাতে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও ব্যানার: এলাকায় উত্তেজনা

গোপালপুরে ভোররাতে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও ব্যানার: এলাকায় উত্তেজনা
গোপালপুরে ভোররাতে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও ব্যানার: এলাকায় উত্তেজনা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় দেড় বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত ও কার্যক্রম বন্ধ থাকা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঝটিকা কর্মসূচি পালন করেছেন দলটির একদল নেতাকর্মী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকের সামনে জাতীয় পতাকা উত্তোলন এবং ব্যানার টানানোর এই ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও উত্তজনা সৃষ্টি হয়।

জানা গেছে, ভোররাতের অন্ধকারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতাকর্মী কার্যালয়ের সামনে জড়ো হন। তারা প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পরে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান সংবলিত একটি ব্যানার টানিয়ে দেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল ইসলাম তালুকদার সুরুজ সাবেক সংসদ সদস্য ছোট মনিরের নেতৃত্বে নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ঝটিকা এই কর্মসূচি শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দ্রুত তারা স্থান ত্যাগ করেন। তবে সকাল ১০টার পর স্থানীয় কিছু বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি ছিঁড়ে ফেলেন।

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর অগ্নিসংযোগের শিকার হওয়া এই কার্যালয়টি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। এই ঝটিকা কর্মসূচির তীব্র নিন্দা জানিয়ে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম রুবেল ও সাধারণ সম্পাদক কাজী লিয়াকত বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোররাতে চোরের মতো এসে এই কর্মকাণ্ড ঘটিয়ে গোপালপুরকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পরিত্যক্ত কার্যালয়ের সামনে ব্যানার টানানো ও পতাকা উত্তোলনের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ