— বিজ্ঞাপন —

গোষ্ঠীগত দ্বন্দ্বে ছাত্রদল নেতা হত্যা: লুটপাট-অগ্নিসংযোগে পুরুষশূন্য গ্রাম

গোষ্ঠীগত দ্বন্দ্বে ছাত্রদল নেতা হত্যা: লুটপাট-অগ্নিসংযোগে পুরুষশূন্য গ্রাম
গোষ্ঠীগত দ্বন্দ্বে ছাত্রদল নেতা হত্যা: লুটপাট-অগ্নিসংযোগে পুরুষশূন্য গ্রাম
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের চাতলপাড় ইউনিয়ন ছাত্রদল নেতা সোহরাব মিয়ার (২৬) হত্যাকাণ্ডের পর গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে। প্রতিশোধের আগুনে পুড়ছে ঘরবাড়ি, চলছে অবাধ লুটপাট। আতঙ্কে শতাধিক পরিবার নারীদের নিয়ে গ্রাম ছেড়েছে। কেউ আশ্রয় নিয়েছে আত্মীয়ের বাড়িতে, কেউ খোলা আকাশের নিচে।

গত শনিবার মোল্লা ও উল্টা গোষ্ঠীর সংঘর্ষে সোহরাব নিহত হন। এরপর শুরু হয় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। চাতলপাড়ের পথঘাট জুড়ে পোড়া টিন, ভাঙা কাচ আর ধ্বংসস্তূপ। বাজারের ছয়টি দোকানসহ অন্তত ৪০টি বাড়ি লুটপাট হয়েছে। প্রায় ২০ কোটি টাকার মালামাল, ১০টি গরু ও এক হাজার মণ ধান লুটের অভিযোগ পাওয়া গেছে।

প্রাণভয়ে কাঠালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীর মধ্যে ৩০০ জনই স্কুলে অনুপস্থিত। একাধিক শিক্ষকও আত্মগোপনে।

— বিজ্ঞাপন —

নিহতের ভাই মোজাহিদ মিয়া বাদী হয়ে ৬০ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় মামলা প্রস্তৃতি চলছে। অন্যদিকে মোল্লা গোষ্ঠীর নেতা গিয়াস উদ্দিন অভিযোগ করেছেন, তাদের পাঁচটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

চাতলপাড় ফাঁড়ির তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, “জনবল সংকট ও যাতায়াতের অসুবিধায় সেখানে যাওয়া কঠিন।” উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসহাক মিয়া বলেন, শিক্ষার্থীদের নিরাপদে স্কুলে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗