গ্যাস-বিদ্যুৎ সংকট ও ঋণখেলাপি ইস্যুতে সংসদে সরকারের সমালোচনা রুমিন ফারহানা

rumin-farhana_1
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গ্যাস-বিদ্যুৎ সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপি ইস্যুতে জাতীয় সংসদে সরকারের কড়া সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলেই এসব সমস্যা পুনরাবৃত্তি ঘটছে এবং ঋণখেলাপির পরিমাণও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে একটি বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, প্রতিটি সরকারের একটি নিজস্ব চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় এলে গ্যাস ও বিদ্যুৎ সংকট, সারের সংকট এবং দুর্নীতির ঘটনা নতুন নয়। তিনি অভিযোগ করেন, বিএনপির শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষ অবস্থানে পৌঁছেছিল এবং বর্তমানে ঋণখেলাপির পরিমাণও সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, দেশে ঋণখেলাপির পরিমাণ ছয় লাখ ছয় হাজার কোটি টাকার বেশি হয়েছে, যা উদ্বেগজনক। এ সময় তার বক্তব্যকে কেন্দ্র করে সরকারদলীয় সংসদ সদস্যদের মধ্যে হট্টগোল সৃষ্টি হলে ডেপুটি স্পিকার কায়সার কামাল সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

পরে রুমিন ফারহানা বলেন, সংসদে ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, অতীতেও বিরোধী মতের বক্তব্যের সময় একই ধরনের পরিস্থিতি দেখা গেছে এবং বর্তমানে তা আরও তীব্র আকার ধারণ করেছে।

ঋণখেলাপিদের সংসদে অংশগ্রহণের বিষয়েও প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। তিনি বলেন, সংসদের অনেক সদস্য ঋণখেলাপি হিসেবে পরিচিত এবং নির্বাচনে অংশ নেওয়ার আগে আদালতের মাধ্যমে সেই বাধা দূর করার নজিরও রয়েছে।

তার বক্তব্যকে ঘিরে সংসদে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে অধিবেশনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ