বাংলাদেশ ডেস্ক: ২০ অক্টোবর ২০২৬, ৩:৫১ পূর্বাহ্ন
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করার ঠিক একদিন আগে তাকে আলোচনায় নিয়ে আসেন ছাত্রদল নেতা তানজীব সারোয়ার।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর পেছনে দিলীপ কুমার আগরওয়ালার দাঁড়িয়ে থাকার একটি ছবি প্রকাশ করেন তানজীব।
ছাত্রদল নেতার ওই ফেসবুক পোস্টটি ছড়িয়ে পড়ার পরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
এর পরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি এবং পরবর্তী সময়ে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
সূত্র: জাগো নিউজ

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।