— বিজ্ঞাপন —

ঘুষ ও দুর্নীতির মামলায় আক্কেলপুর থানার ওসি মাসুদ রানার এখন এসআই

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জেলা প্রতিনিধি,ঘুষ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলায় দণ্ডিত হয়ে জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাকে পদাবনতি দিয়ে উপ-পরিদর্শক (এসআই) করা হয়েছে।

পুলিশ বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, ২০১৮ সালে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় ইন্সপেক্টর পদে কর্মরত থাকাকালীন, পীরগঞ্জ থানার একটি হত্যা মামলার তদন্তে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।

দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশ সদর দপ্তর মাসুদ রানাকে তিন বছরের জন্য এসআই পদে অবনমিত করে।

— বিজ্ঞাপন —

জয়পুরহাট জেলা পুলিশের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি এসআই পদে দায়িত্ব পালন করছেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗