ঘোলখার ব্লাড ডোনার্স সোসাইটি’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার, ঘোলখার ব্লাড ডোনার্স সোসাইটি একটি অরাজনৈতিক সংগঠন। ২০১৯ সালে ৫ মে পথ চলা শুরু হয় প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম হৃদয় হাত ধরে। হাটি হাটি পা করে আজ ১১ জুন ২০২৫ সালে এসে ৬ বছর পূর্ণ হলো। ঘোলখার ব্লাড ডোনার্স সোসাইটি ৫ মে ২০১৯ সাল থেকে ১১ জুন ২০২৫ সাল পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় ২৫০০ ব্যাগ রক্তদান করেছে। এবং প্রায় ৮০০০ সাধারণ মানুষ ও স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য রক্ত গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়েছে।

শুধু রক্তদানে সীমাবদ্ধ নই। সামাজিক মানবিক যেকোনো পরিস্থিতিতে এগিয়ে যাই ঘোলখার ব্লাড ডোনার্স সোসাইটি। বন্যার্ত মানুষের পাশে, শীতার্ত মানুষের পাশে কম্বল বিতরণ, গ্রাম ও দেশ কে মাদক মুক্ত করতে এগিয়ে যাই।

আজকের প্রোগ্রামে সঞ্চালয় করেন, জনাব ওয়াকিল হোসেন স্বপম ( সম্মানিত শিক্ষক ঘোলখার রানিখার উচ্চ বিদ্যালয়)
সভাপতি ছিলেন, জনাব আশরাফ উজ্জামান ফারহাদ ভূইয়া
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এডঃ কবির আহমেদ ভূইয়া
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জবান সাফায়েত হোসেন বেপারী, প্রফেসার জনাব মোঃ জয়নাল আবেদিন, জনাব আব্দুর রৌফ ভূইয়া ( প্রধান শিক্ষক ঘোলখার রানিখার উচ্চ বিদ্যালয়), জনাব এমরান ভূইয়া ( সম্মানিত উপদেষ্টা উক্ত সংগঠন), জনাব ইনছান ভূইয়া ( মেম্বার ৬ নং ওয়ার্ড ঘোলখার), জনাব ফয়োজ চৌধুরী, জনাব, নজরুল ইসলাম ভূইয়া, জনাব, তানভীর ভূইয়া, জনাব বকুল মিয়া।

আরোও উপস্থিত ছিলেন ঘোলখার যুব সমাজের সদস্য জনাব শফিক মিয়া, জনাব রামীন মুন্সী, জনাব আশিক ভূইয়া, জনাব শামীম ভূইয়া, জনাব, রাজু ভূইয়া।

আজকের প্রোগ্রামে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলার মোট ২৪ টি সংগঠন এর প্রতিনিধি উপস্থিত ছিল। ঘোলখার ব্লাড ডোনার্স সোসাইটি পক্ষ থেকে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সকল সংগঠন কে সম্মাননা স্মারক দেওয়া হয়।

রফিকুল ইসলাম হৃদয় ( প্রতিষ্টাতা পরিচালক, ঘোলখার ব্লাড ডোনার্স সোসাইটি) বলেন, স্বাগত বক্তব্য

সম্মানিত অতিথিবৃন্দ,
প্রিয় রক্তযোদ্ধারা,
আমাদের ‘ঘোলখার ব্লাড ডোনার সোসাইটি’-এর নিবেদিত সদস্য ও শুভানুধ্যায়ীবৃন্দ—

আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানাই সবাইকে।

আপনাদের সবাইকে জানাই আমাদের এই গর্বিত আয়োজনে—ঘোলখার ব্লাড ডোনার সোসাইটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান—এ আন্তরিক স্বাগত ও অভিনন্দন।

আজকের এই দিনটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং এটি ছয় বছরের একটি সাহসী, মানবিক ও অদম্য যাত্রার প্রতিচ্ছবি। যে যাত্রায় আপনাদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য। আমরা গর্বিত, কারণ এই সংগঠন শুধু রক্ত দেয় না—এই সংগঠন ভালোবাসা দেয়, জীবন বাঁচায়, আশা ফিরিয়ে আনে।

আজকের এই আয়োজন আমরা সাজিয়েছি আলোচনা, সম্মাননা আর কিছু আবেগঘন মুহূর্ত দিয়ে—যা আপনাদের সকলের ভালোবাসা ও অংশগ্রহণেই সার্থকতা পাবে।

আপনাদের প্রাণবন্ত উপস্থিতিই আমাদের প্রেরণা। আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা চেয়েছি আপনাদের পাশে পেয়ে, আপনাদের সম্মান জানাতে।

আসুন, একসাথে কৃতজ্ঞচিত্তে স্মরণ করি আমাদের পথচলার সাথীদের, এবং আগামী দিনগুলোর জন্য প্রস্তুতি নিই আরও ঐক্যবদ্ধ, আরও সংগঠিত হয়ে।

এই শুভক্ষণে আমি আবারও আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত ও শুভকামনা।

ঘোলখার ব্লাড ডোনার্স সোসাইটি পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ