চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড,খামারে পুড়ে মরল ২৩ গরু-ছাগল,ক্ষতিগ্রস্ত ৫ দোকান

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড,খামারে পুড়ে মরল ২৩ গরু-ছাগল,ক্ষতিগ্রস্ত ৫ দোকান
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড,খামারে পুড়ে মরল ২৩ গরু-ছাগল,ক্ষতিগ্রস্ত ৫ দোকান
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি খামারের ২৩টি গরু-ছাগল পুড়ে মারা গেছে। একই ঘটনায় আশপাশের অন্তত পাঁচটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার গভীর রাতে ভাটিয়ারী ইউনিয়নের গোয়ালিনী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‘মা-বাবার দোয়া অ্যাগ্রো ফার্ম’-এর মালিক হাবিবুর রহমান জানান, তার খামারে ১১টি গরু ও ১৩টি ছাগল ছিল। পাশের একটি মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো খামারে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় একটি গরু ছাড়া বাকি সব পশু পুড়ে মারা যায়।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড,খামারে পুড়ে মরল ২৩ গরু-ছাগল,ক্ষতিগ্রস্ত ৫ দোকান
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড,খামারে পুড়ে মরল ২৩ গরু-ছাগল,ক্ষতিগ্রস্ত ৫ দোকান

খামার মালিকের অভিযোগ, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে পৌঁছাতে দেড় ঘণ্টার বেশি সময় লাগে। এর আগেই স্থানীয় বাসিন্দারা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আহসান হাবিব জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো হয়। ঘটনাস্থল প্রায় ১৬ কিলোমিটার দূরে হওয়ায় কিছুটা সময় লেগেছে বলে তিনি উল্লেখ করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যদিও স্থানীয়দের কেউ কেউ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা বললেও ঘটনাস্থলে এমন কোনো সিলিন্ডারের প্রমাণ পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি খামার মালিকের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ধারণে তদন্তের দাবি জানিয়েছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ