”চট্টগ্রামের হালিশহরে গ্যাস লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ ৭জন দগ্ধ”

”চট্টগ্রামের হালিশহরে গ্যাস লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ ৭জন দগ্ধ”
”চট্টগ্রামের হালিশহরে গ্যাস লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ ৭জন দগ্ধ”
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

চট্টগ্রাম মহানগরীর হালিশহরের এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের -এর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে হালিশহর থানার আবাহনী ক্লাবের মাঠের সামনে অবস্থিত ছয়তলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ভবনে আগুন ধরে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে দগ্ধ সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দগ্ধদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত শেষে নিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ