চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ২১ লাখ টাকার স্বর্ণালংকার জব্দ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ২১ লাখ টাকার স্বর্ণালংকার জব্দ
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ২১ লাখ টাকার স্বর্ণালংকার জব্দ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

 

প্রতিবেদন:  চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

বিমানবন্দর এয়ারফ্রেইট কাস্টমস শাখা ও এভসেক সূত্র জানায়, ফ্লাইটটি অবতরণের পর এক যাত্রীর ব্যাগেজ স্ক্যানিংয়ের সময় অলংকারসদৃশ বস্তু ধরা পড়ে। এতে সন্দেহ হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যাগেজ খুলে তল্লাশি চালান। এ সময় একটি ব্র্যাসলেট, একটি চুড়ি ও একটি আংটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলোর মোট ওজন ১২০ গ্রামের বেশি। এর আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫৯ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, নির্ধারিত ৬০ কেজির বাইরে অতিরিক্ত ব্যাগেজ আনতে হলে শুল্ক পরিশোধ করতে হয়। তবে দুবাইফেরত ওই যাত্রী কাস্টমস ঘোষণায় কসমেটিকস আনার কথা উল্লেখ করেছিলেন। স্ক্যানিংয়ের সময় সোনার অলংকার শনাক্ত হওয়ায় সেগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ