
সবার উপরে মানুষ, সবার উপরে ইনসানিয়াত। আসুন, মানবতার পক্ষে ভোট দিই!
এই প্রত্যয়ে আসন্ন দ্বাদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় সব মানুষের হয়ে মানবতার রাষ্ট্র গড়ার লক্ষ্যে যারা ইনসানিয়াত বিপ্লবের সংগঠন থেকে চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন, তাদের মধ্যে:
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী) আসনের জন্য ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী: সাবিনা খাতুন সাব্বি (Sabina Khatun Sabbi)
চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনে: এমদাদুল হক, যারা একই পরিবারের স্বামী-স্ত্রী।
মনোনয়ন ফর্ম গ্রহণের সময় চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনের এমদাদুল হক বলেন, “স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ দেখে অপরাধী সনাক্ত ও আইনের আওতায় আনা”—এটি আমজনতার দীর্ঘদিনের দাবি, যা কিছুটা বাস্তবায়িত হলেও আরও কার্যকর হওয়া প্রয়োজন। তিনি অব্যাহত রাখার পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সাড়াশি অভিযান দাবি করেন।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের বক্তব্য তুলে ধরে এমদাদুল হক বলেন, “আর নয় স্বৈরতা ও রুদ্ধধারার রাজনীতি—সবাই বলুন, মানবতা মানবতা। স্বৈররাজনীতির নীতিকথা মাত্র ভোট ডাকাতির কৌশল। আমজনতা বারবার প্রতারিত হয়েছে। মানবতার রাজনীতি প্রতিষ্ঠা করাই স্বৈরতা বিদায়ের একমাত্র পথ। বস্তুর ঊর্ধ্বে মানবসত্তার প্রবক্তা ও মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বেই মানবতার পক্ষে ঐক্যবদ্ধ হউন এবং স্বৈররাজনীতি বিদায় দিন।”
আসন্ন দ্বাদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী) আসনের মনোনীত প্রার্থী সাবিনা খাতুন সাব্বি বলেন, “ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সব মানুষের জন্য নিয়ে এসেছেন ইনসানিয়াত বা মানবতার বার্তা। আমরা বিশ্বাস করি, এমন নেতৃত্ব সমাজের প্রতিটি স্তরে সৎ, ন্যায় ও ইনসাফভিত্তিক প্রশাসন নিশ্চিত করতে পারে।”
ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় অন্যান্য মনোনীত প্রার্থীরা হলেন:
চট্টগ্রাম-১ মিরসরাই: জনাব রেজাউল করিম
চট্টগ্রাম-২ ফটিকছড়ি: জনাব গিয়াস উদ্দিন
চট্টগ্রাম-৫ হাটাজারী: জনাব আব্দুল বারেক
চট্টগ্রাম-৮ বোয়ালখালী: জনাব এমদাদুল হক
চট্টগ্রাম-৯ কোতোয়ালী: শেখ নঈম উদ্দিন
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর, পাহাড়তলী): সাবিনা খাতুন সাব্বি
চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা: ইঞ্জিনিয়ার আজিজ মিয়া
চট্টগ্রাম-১২ পটিয়া: জনাব আবু তালেব সারতাজ
চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলি: আল্লামা রেজাউল কাওসার
চট্টগ্রাম-১৪ চন্দনাইশ: হাফ্রজ ইলিয়াছ শাহ
পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি: জনাব নুর ইসলাম (শামিম শাহ)
দলমত নির্বিশেষে আমরা সবাই মানবতার পক্ষে দাঁড়াই এবং মানবতার রাজনীতির ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের হয়ে আল্লামা ইমাম হায়াতের হাতকে শক্তিশালী করি।
ইনসানিয়াত বিপ্লবের প্রতিক, আপেল মার্কায় ভোট দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে, গণমানুষের কল্যাণে এই নির্বাচনকে এক ইনসাফপূর্ণ বিপ্লবের সূচনা করুন।
ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় ব্রিফকালে তারা বলেন, “নতুন জীবন, নতুন রাজনীতি—সব মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র, মানবতার রাজনীতি হলেই নিরাপদ জীবনের নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।”
নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই—এই দাবিতে তারা প্রচলিত একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি ও ধর্মের নামে উগ্রবাদী রাজনীতি ছেড়ে সবাইকে মানুষ হিসেবে মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র গড়ার জন্য আপেল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
