চাঁদপুর নৌরুটে লঞ্চ চলাচল শুরু হলো ৬০ ঘণ্টা পর

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ৬০ ঘণ্টা পর চাঁদপুর নদী বন্দর থেকে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টার দিকে নৌযান চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান।

এর আগে রোববার ( ২৬ মে) সকাল ৬টা থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নৌ-দুর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পদ্মা মেঘনা নদী উত্তাল ছিল। যার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায় ৬০ ঘণ্টা পর মঙ্গলবার দুপুর ১টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।

চাঁদপুর জেলা আবহাওয়া বিষয়ক কর্মকর্তা শাহ মো. শোয়াইব জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে সর্বোচ্চ ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ