চাকরির উদ্যশ্যে ঘর থেকে বের হয়ে কয়েকঘণ্টার ব্যাবধানে ফিরলো লাশ হয়ে

চাকরির উদ্যশ্যে ঘর থেকে বের হয়ে কয়েকঘণ্টার ব্যাবধানে ফিরলো লাশ হয়ে
চাকরির উদ্যশ্যে ঘর থেকে বের হয়ে কয়েকঘণ্টার ব্যাবধানে ফিরলো লাশ হয়ে
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার আসিফ মুসাল্লি(২০) চাকরিতে যোগদানের উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার পথমধ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলো যুবক ।

পারিবারিক সূত্রে জানা গেছে ঢাকায় একটি চাকরিতে যোগদানের উদ্দেশ্যে ঢাকায় রওনা হয় ১৮ আগষ্ট (মঙ্গলবার) সকালে নিজ বাড়ি থেকে আনুমানিক দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে ।
ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ২৫ জন। নিহতের মধ্যে আসিফ মুসাল্লি উপজেলার পেড়িখালী ইউনিয়নের বড় কাটালী গ্রামের কাদের মুসাল্লির একমাত্র ছেলে ।

বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শফিকুল আলম জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের যাত্রীবাহী একটি বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের চালক হেলপার ও বাসে থাকা এক যাত্রী এবং আহত হন বাসের অন্তত ২৫ যাত্রী।
নিউজ লেখা পর্যন্ত আসিফ মুসাল্লির নিজ বাড়ীতে দাফনের প্রস্তুতি চলছিলো এ ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে শোকের ছায়া নেমেছে পরিবার জুড়ে ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ