চাকরি নিলেন তটিনী

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বর্তমান সময়ের অন্যতম প্রিয়মুখ তানজিম সায়রা তটিনী। যিনি কদিন আগে আলোচনায় আসেন কারওয়ান বাজারে মাছ কাটার দৃশ্যে অভিনয় করে। এবার এ অভিনেত্রীকে দেখা যাবে ঢাকার অদূরে গোলাপ গ্রামে, যেখানে তিনি যুদ্ধ করছেন ফুল শ্রমিকের জীবন ও প্রেমিকার চরিত্রে।

 

তাকে নিয়ে সিএমভি’র ব্যানারে ‘গোলাপ গ্রাম’ নামের বিশেষ এই নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এতে তটিনীর বিপরীতে আছেন ইয়াশ রোহান। আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, লামিয়া ল্যাম, পাপিয়া, পিয়াল, শর্মী প্রমুখ।

 

নির্মাতা জানান, এ নাটকের মাধ্যমে মূলত গোলাপ গ্রামের ফুল তোলা শ্রমিকদের জীবন যুদ্ধের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন। যেখানে ফুল তোলা শ্রমিকের চরিত্রে তটিনী আর ফুল বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন রোহান। গোলাপের এই দুই শ্রমিকের মধ্যে গড়ে ওঠে প্রেম। যদিও মহাজন কুতুব মিয়া তাদের গোলাপ জীবনে ধরা দেয় কাঁটা হয়ে।

 

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভি’র ঈদ আয়োজনের বিশেষ নাটক হিসেবে ‘গোলাপ গ্রাম’ প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

সূএ: জাগোনিউজ

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ