— বিজ্ঞাপন —

চার ইউনিয়ন ভেঙে ‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব, ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

Screenshot 2026-11-03 160027
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার চারটি ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। এ প্রস্তাব বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন চার ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা।

সোমবার (২ নভেম্বর) সকালে সদর উপজেলার রামরাইল, সুলতানপুর ও বাসুদেব এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কয়েক হাজার মানুষ জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন। এ সময় তাঁরা কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী মোড় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা সড়কে আগুন জ্বালিয়ে প্রস্তাবিত নতুন উপজেলা গঠনের উদ্যোগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে প্রস্তাবটির প্রতিবাদ জানান।

এ সময় বিষয়টি আগে থেকে গোপন রাখার অভিযোগ তুলে জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। পরে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ চার ইউনিয়নের প্রতিনিধিরা জেলা প্রশাসক মো. আবু সাঈদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা প্রস্তাবিত নতুন উপজেলা গঠনের উদ্যোগ বাতিলের দাবিতে স্মারকলিপি দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি ইউনিয়ন রামরাইল, সুলতানপুর ও বাসুদেব এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন ভেঙে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা করেছেন জেলা বিএনপির নেতা কবীর আহমেদ ভূঁইয়া। এ পরিকল্পনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি নতুন উপজেলা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে দাপ্তরিক পত্র পাঠানো হয়েছে। অথচ এত গুরুত্বপূর্ণ একটি বিষয় জেলা প্রশাসন গোপন রেখেছে বলে দাবি তাঁদের।

বিক্ষোভে বক্তারা বলেন, চার ইউনিয়নের মানুষের মতামত উপেক্ষা করে কোনোভাবেই নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া যাবে না। তাঁরা বর্তমান প্রশাসনিক কাঠামো অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার সঙ্গে থাকতে চান। জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, চারটি ইউনিয়ন ভেঙে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে রেলপথ ও সড়কপথ অবরোধ করে ব্রাহ্মণবাড়িয়াকে অচল করে দেওয়া হবে।

প্রস্তাবটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗