চার দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ, কোচিং ব্যবসা বন্ধ, শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি এবং ‘দাসত্বের মার্কিন বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস, দখলদারিত্ব ও অনিয়ম শিক্ষার পরিবেশকে বাধাগ্রস্ত করছে। একই সঙ্গে কোচিং ব্যবসার প্রসার শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে শিক্ষাখাতে সরকারি বরাদ্দ বাড়ানোরও দাবি জানান তারা।

মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ করা।
২. কোচিং ব্যবসা বন্ধ করা।
৩. শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি করা।
৪. ‘দাসত্বের মার্কিন বাণিজ্য চুক্তি’ বাতিল করা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের আহ্বায়ক ওমর ফারুক। এতে আরও বক্তব্য ও অংশগ্রহণ করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুনিয়া মাহিন উদীচী, সদস্য এ এস এম সিয়াম, আব্দুল্লাহ আল নোমান মুন্সী, শিহাব হাসান জাকু, আযহারুল ইসলাম ইমন এবং নারী ও শিশু অধিকার সংগঠন সুরক্ষার সংগঠক জেরিন শবনম লোপা।

মানববন্ধন থেকে জেলার সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ