চিংড়ির রেনু পোনা ও জেলী পুশকৃত চিংড়ির সরঞ্জামসহ ২ জনকে আটক

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মোঃসুজন মোংলা, বাগেরহাটঃ

কোস্ট গার্ডের নিয়মিত অভিযানে চিংড়ির রেনু পোনা ও জেলী পুশকৃত চিংড়ির সরঞ্জামসহ ০২ জনকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট এইচ এম এম হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ২০ মে ২০২৩ সকাল ৭ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন রুপসা কর্তৃক খান জাহান আলী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০১ টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ৮৪ লক্ষ পিস চিংড়ি পোনা ও চালকসহ ২১ জনকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেনু পোনা ১০.৪৫ ঘটিকায় উপজেলা মৎস্য কর্মকর্তা রুপসা এর প্রতিনিধির উপস্থিতিতে রুপসা নদীত অবমুক্ত করা হয় এবং আটককৃতদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১১.৩০ ঘটিকায় কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক বাইনাখালি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিংড়ি মাছে জেলী পুশ করার সরঞ্জমাদি (২ বালতি ময়দা গোলানো পানি, ০৭ কেজি ময়দা এবং ০৭টি সিরিঞ্জ) সহ ০২ জন ব্যবসায়ী (মোঃ শাহিন সানা-৪০ ও শ্রী জয় প্রকাশ-২৫) কে চিংড়িতে জেলী পুশকরা অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র মৎস্য কর্মকর্তা কয়রা এর নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের এই ধরনের অভিযান প্রতিনিয়ত চলমান আছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ