চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

 জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : জীবননগরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আরও একজন আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার মিনাজপুর মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. জুম্মান খান সঙ্গীয় ফোর্সসহ জীবননগর থানার আন্দুলবাড়িয়া বাজার এলাকায় মাদকবিরোধী ডিউটিতে ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মিনাজপুর মাঠপাড়া গ্রামে মৃত আনোয়ার মাস্টারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে পুলিশ সেখানে অভিযান চালালে তিনজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হয় এবং একজন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মিনাজপুর মাঠপাড়া গ্রামের মৃত আনোয়ার মাস্টারের ছেলে মো. রাসেল আহমেদ (৩৮) এবং বসতিপাড়া এলাকার মৃত ফকির চাঁদ মণ্ডলের ছেলে মো. মহিদুল ইসলাম (৬৫)। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। পালিয়ে যাওয়া আসামির নাম মো. নুর মোহাম্মদ (৫১)। তিনি মিনাজপুর মাঠপাড়া গ্রামের মৃত আনোয়ার মাস্টারের ছেলে।

এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ