ছয় দফা দাবি বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় হেলথ অ্যাসিস্ট্যান্টদের অবস্থান কর্মসূচি

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি ও আখাউড়া উপজেলার সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক ও সদর উপজেলা সভাপতি মো. রুবেল মিয়ার সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি ও সাবেক জেলা সভাপতি আরশাদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের দপ্তর সম্পাদক ও নাসিরনগর উপজেলা আহ্বায়ক আলী আকরাম খন্দকার স্বপন, চট্টগ্রাম বিভাগের সহ-মহিলা সম্পাদিকা ও বিজয়নগর উপজেলা সভাপতি তাছলিমা খন্দকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ছয় দফা দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্য সহকারীদের উপযুক্ত বেতন কাঠামো, চাকরির স্থায়ীকরণ, পদোন্নতির সুযোগ, ঝুঁকিভাতা প্রদান ও মর্যাদার সুনিশ্চিতকরণ। এগুলো বাস্তবায়িত হলে স্বাস্থ্য সহকারীদের পেশাগত উন্নয়ন যেমন নিশ্চিত হবে, তেমনি দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার মানও আরও উন্নত হবে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “এই ছয় দফা কোনো ব্যক্তিগত সুবিধার জন্য নয়, বরং স্বাস্থ্যখাতের ভিত্তি গড়ে দেওয়া হাজারো মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। সরকার যদি অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ না নেয়, তবে ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।”

কর্মসূচির শেষপর্যায়ে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ