ছাত্রদের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা সাইদুল ইসলাম গ্রেপ্তার

ছাত্রদের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা সাইদুল ইসলাম গ্রেপ্তার
ছাত্রদের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা সাইদুল ইসলাম গ্রেপ্তার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া : গত বছরের ৫ আগস্ট ছাত্রদের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সহযোগী সংগঠন ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সাইদুল ইসলাম (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ক্ষুদ্র বি-বাড়ীয়া এলাকা থেকে আটক করা হয়। তিনি ০৮নং ওয়ার্ড ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং মৃত সফিউল্লাহর ছেলে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, ৫ আগস্টের সহিংসতা ও একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র ও অভিযোগ অনুসারে, গত বছরের ৫ আগস্ট গণতন্ত্রপন্থী ছাত্রদের একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের মদদপুষ্ট সন্ত্রাসীরা হামলা চালায়। আহত হয় একাধিক শিক্ষার্থী, ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন। এই ঘটনার সুনির্দিষ্ট ভিডিও ও স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দায়ীদের গ্রেপ্তারের দাবিতে দীর্ঘদিন ধরেই সামাজিক ও রাজনৈতিক চাপ তৈরি হচ্ছিল। এই গ্রেপ্তারকে আন্দোলন কারীরা স্বাগত জানিয়েছে এবং দ্রুত অন্য অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ