ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের একবছর মেয়াদি কেন্দ্রীয় কমিটি ঘোষণা, শীর্ষ পদে এবারও নেই নারী নেতৃত্ব

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের একবছর মেয়াদি কেন্দ্রীয় কমিটি ঘোষণা, শীর্ষ পদে এবারও নেই নারী নেতৃত্ব
ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের একবছর মেয়াদি কেন্দ্রীয় কমিটি ঘোষণা, শীর্ষ পদে এবারও নেই নারী নেতৃত্ব
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার : গন অধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র অধিকার পরিষদের ১৩৯সদস্য আংশিক কেন্দ্রীয় কমিটি ১২ই জানুয়ারি, ২০২৬ ইং প্রকাশিত হয়। ছাত্র অধিকার পরিষদের বর্তমান সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক মোহম্মদ সানাউল্লাহ- এর স্বাক্ষরিত একটি প্যাডে উক্ত প্রকাশিত হয়। ১০ বিভাগে সাংগঠনিক সম্পাদকের পদে এবারেও নেই কোন নারী শিক্ষার্থী ছিলেন না।

মধ্যমপন্থী হিসেবে আত্মপ্রকাশিত এই দলে শীর্ষস্থানীয় পদে নারী শিক্ষার্থীদের অনুপস্থিতি সাধারন শিক্ষার্থীদের মধ্যে কেমন প্রভাব ফেলে তা বর্তমান সময় ভাবনার বিষয়। ইতোপূর্বে ২০২৫ সালের পহেলা ডিসেম্বর ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রথম ৪ সদস্য বিশেষ্য আংশিক কেন্দ্রীয় কমিটি প্রকাশিত হয়। ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান ঢাকা কলেজের শিক্ষার্থী, এর আগে তিনি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মোহম্মদ সানাউল্লাহ, তিনি এর আগে ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহবায়ক ছিলেন।

বাকি দুজন ছিল সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। এর আগে ২০২৫ সালের ১৬ই নভেম্বর ছাত্র অধিকার পরিষদের পূর্বের কেন্দ্রীয় সংসদ বিলুপ্ত হয়। উল্লেখযোগ্য ২০১৮ সালের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এই ছাত্র সংগঠনটি গড়ে উঠে যা পরবর্তীতে রাজনৈতিক দলে রুপ নেয় এবং ফ্যাসিবাদ স্বৈরাচার দিয়ে জুলাই আন্দোলন ও অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ