জঙ্গল সলিমপুরে আর কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে আর কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
জঙ্গল সলিমপুরে আর কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাস ও ভূমিদস্যুমুক্ত করার ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ এলাকায় আর কোনো সন্ত্রাসী বা অপরাধী চক্রকে আশ্রয় নিতে দেওয়া হবে না।

শনিবার (৩১ মে) জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে রাষ্ট্রের ভেতরে একটি ‘দুর্বৃত্তের রাষ্ট্র’ গড়ে তোলার চেষ্টা হয়েছিল এবং জঙ্গল সলিমপুর তার একটি স্পষ্ট উদাহরণ। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড, ব্যবসায়ীদের বাসভবনে হামলা এবং চাঁদাবাজির ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, গত ৯ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে তথ্য ফাঁসের কারণে কিছু অভিযানে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে নির্মাণাধীন র্যাব ক্যাম্পে হামলা এবং বুলডোজার দিয়ে অবকাঠামো ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এর পেছনে থাকা ভূমিদস্যু ও মূল ইন্ধনদাতাদেরও চিহ্নিত করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, “আমরা জনগণের সরকার। যারা বিভিন্ন কারণে এখানে বসতি গড়েছেন, তাদের কাউকে আপাতত উচ্ছেদ করা হবে না। প্রকৃত বাসিন্দাদের জন্য সরকার টেকসই পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করবে।”

এ সময় উচ্ছেদসংক্রান্ত গুজবে কান না দিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি।

অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, সলিমপুর ইউনিয়নের সঙ্গে সীতাকুণ্ড, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সংযোগ স্থাপনে আধুনিক সড়ক নেটওয়ার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন বাহিনীর প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বায়েজিদ লিংক এলাকার খাস জমিতে নতুন কেন্দ্রীয় কারাগার নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের পাশাপাশি বেতুয়া ও চা বাগান এলাকার অপরাধী চক্রগুলোকেও আইনের আওতায় এনে নির্মূল করা হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ